ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া পারভিনকে শ্লীলতাহানির অভিযোগে সোনাগাজী পৌরসভার ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম এহতেশামুল হক বিপ্লবের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জুন) ফেনীর আদালতে মামলাটি দায়ের করার পর বিচারক অভিযোগ তদন্ত করে সোনাগাজী মডেল থানার ওসিকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
মামলার এজহার সূত্রে জানা যায়, আবছার উদ্দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে গত ২০ মে সকালে স্কুলের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন চরচান্দিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া পারভিন। এতে ক্ষিপ্ত হয়ে এহতেশামুল হক বিপ্লব রোকেয়াকে হুমকি-ধমকি দিতে থাকেন। ঘটনার দিন বিকেল ৪টার দিকে সোনাগাজী উপজেলা শহরের জিরোপয়েন্টে রোকেয়াকে একা পেয়ে বিপ্লব অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রোকেয়া এর প্রতিবাদ করলে তাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেন। এতে রোকেয়ার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এ সময় রোকেয়ার কাপড় টেনে হ্যাছড়ে শ্লীলতাহানিও করেন। এরপর বাড়াবাড়ি করলে মেরে লাশ ঘুম করার হুমকি দেন বিপ্লব।
এ বিষয়ে ভুক্তভোগী রোকেয়া পারভিন জানান, আমি একটি স্কুল বাঁচানোর আন্দোলন করছি। কারো রক্ত চক্ষুকে ভয় করি না। বিপ্লব আমার সাথে যা করেছে সেই ঘটনায় আদালতে মামলা করেছি।
এ ব্যাপারে গোলাম এহতেশামুল হক বিপ্লব মামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদীপ রায় জানান, রোকেয়া পারভীনের মামলার কোনো আদেশ এখনো সোনাগাজী থানায় এসে পৌঁছায়নি। আদালতের নির্দেশনা পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাইক আরোহীকে চাপা দিয়ে টেনে নিয়ে গেল বাস
মালয়েশিয়ায় ৫ লাখ টাকার জন্য বাংলাদেশি নারীকে অপহরণ