রাঙামাটির লংগদু উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৫ জুন) বিকেলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।
অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে মিনা বাজার এলাকায় কাপ্তাই হ্রদে নৌকা চলমান অবস্থায় বজ্রপাতে আরো তিনজনের মৃত্যু হয়েছেন। তারা হলেন— বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০) ও ওবায়দুল্লাহ (৩০)। একই ঘটনায় একজন নিখোঁজ রয়েছেন। তিনি হলেন— বোট চালক আক্কাস আলী (৪৫)।
লংগদু থানার ওসি হারুনুর রশিদ জানিয়েছেন, আমরা এখনো পর্যন্ত চারজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) মো. আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুইস্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। সেখানে পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
গরুবাহী গাড়ি থেকে চাঁদা আদায়, ৫ পুলিশ বরখাস্ত
মিয়ানমারের যুদ্ধজাহাজ সরে গেলেও আতঙ্ক কাটেনি সেন্টমার্টিনে