মাদারীপুরের শিবচরে এক প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার গত শুক্রবার শিবচর থানায় একটি অভিযোগ করা হয়েছে। এদিকে ঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীর পরিবার। গত বুধবার শিবচর উপজেলার নিলখী ইউনিয়নের চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ‘অভিযুক্তের’ নাম ইলিয়াস (৪০)। ভুক্তভোগী ওই গৃহবধূ (৩০) একই এলাকার বাসিন্দা। তার স্বামীও প্রতিবন্ধী।
গৃহবধূর মা বলেন, ‘আমার মেয়ের স্বামী প্রতিবন্ধী হওয়ায় মাঝে মাঝে ইলিয়াস আমার মেয়ের কাছে আসে। গত বুধবার রাতে মেয়েটির স্বামীকে কিছু টাকা দিলে সে ঘর থেকে বের হয়ে যায়। পরে আমার মেয়েটিকে ধর্ষণ করা হয়। এ সময় মেয়েটি ডাক-চিৎকারে ইলিয়াছ পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘মামলায় সহযোগিতা করার মতো আমার পরিবারে কেউ নেই। আমি গতরাতে শিবচর থানায় অভিযোগ দিয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার চাই।’
