প্রতি বছরের মতো এবারও ফরিদপুরের নদী ভাঙ্গন কবলিত অসহায় দুই হাজার পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুন) সকাল ১০টায় এফডিএ কার্যালয়ে এ মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফের ডেপুটি ম্যানেজার আনোয়ার হোসেন, বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশীপ ফোরাম (বিএফএফ)’র পরিচালক আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী (এফডিএ) র প্রতিষ্ঠাতা মো. আজহারুল ইসলাম, রাসিন এর পরিচালক আসমা আক্তার মুক্তা, পিডাব্লিউও এর পরিচালক হাফিজুর রহমান প্রমুখ।
ইসলামিক রিলিফ এর সহযোগীতায় এবং বিএফএফ এর আয়োজনে ফরিদপুরের সদর উপজেলার ডিক্রিরচর, নর্থ চ্যানেল, অম্বিকাপুর, আলিয়াবাদ ও চরমাধবদিয়া ইউনিয়নের দুই হাজার পরিবারের প্রত্যেকের মাঝে দুই কেজি করে মাংস বিতরণ করা হয়।
