ক্যারিয়ারের সুসময় পার করছেন দীপিকা পাডুকোন। একের পর এক ছবিতে সাফল্যের পর সম্প্রতি ২০২৪ সালের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসেবে নাম উঠে এসেছে তার। আলিয়া ভাট, কঙ্গনা রানাউত, প্রিয়াঙ্কা চোপড়া এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে হারিয়ে তালিকার শীর্ষে রয়েছেন দীপিকা। আশ্চর্যজনকভাবে, তালিকায় কোনও দক্ষিণ ভারতীয় অভিনেত্রীর নাম নেই।
আইএমডিবি এর সাহায্যে ফোর্বস দ্বারা সংকলিত একটি তালিকায় ভারতের ২০২৪ সালের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হিসাবে ঘোষিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। জানা গেছে, অভিনেত্রীর বর্তমান পারিশ্রমিক ভারতীয় মুদ্রায় ১৫ কোটি থেকে ৩০ কোটি রুপি। তালিকায় এরপর রয়েছেন অভিনেত্রী-রাজনীতিবিদ কঙ্গনা রানাউত৷ ‘এমার্জেন্সি’ অভিনেত্রী প্রতি সিনেমায় ১৫ কোটি থেকে ২৭ কোটি রুপি নেন। অপর দিকে প্রতি সিনেমায় ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।
চতুর্থ স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। ‘টাইগার ৩’ তারকা প্রতি সিনেমার জন্য ১৫ কোটি থেকে ২৫ কোটি রুপি চার্জ করেন। প্রতি ছবি পিছু ১০ থেকে ২০ কোটি রুপি ধার্য করে পঞ্চম স্থানে রয়েছেন আলিয়া ভাট।
তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন করিনা কাপুর খান, যিনি প্রতি সিনেমার জন্য ৮ কোটি থেকে ১৮ কোটি চার্জ করেন। শ্রদ্ধা কাপুর, যিনি ফিল্ম প্রতি ৭ কোটি থেকে ১৫ কোটি নেন এবং বিদ্যা বালান, যিনি প্রতি ছবিতে ৮ কোটি থেকে ১৪ কোটি রুপি পারিশ্রমিক পান বলে জানা গেছে।
২০২৪ সালের শীর্ষ ১০ সর্বাধিক আয়ের অভিনেত্রীর তালিকায় বাদ পড়েননি আনুশকা শর্মা এবং ঐশ্বরিয়া রাই বচ্চন। তালিকার শেষের দিকে রয়েছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাব নে বানা দি জোডি’ তারকা একটি চলচ্চিত্রের জন্য ৮ কোটি থেকে ১২ কোটি চার্জ করেন, অপরদিকে পোন্নিয়ান সেলভান তারকা প্রতি চলচ্চিত্রের জন্য নেন ১০ কোটি রুপি।
দীপিকা ও আলিয়ার হাতে আগামীতে বেশ কয়েকটি বিগ বাজেটের ছবি রয়েছে। দীপিকাকে এই মাসের শেষের দিকে প্রভাস এবং অমিতাভ বচ্চনের বিপরীতে কল্কি ২৮৯৮ এডি-তে দেখা যাবে। এছাড়াও পাইপলাইনে রয়েছে সিংহাম ৩ এবং আরও কয়েকটি চলচ্চিত্র, এমনকি একটি হলিউড চলচ্চিত্রও রয়েছে তালিকায়।
অন্য দিকে, এই বছর আলিয়ার ‘জিগরা’ মুক্তি পাচ্ছে এবং সঞ্জয় লীলা বানসালীর সঙ্গে আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রণবীর কাপুর এবং ভিকি কৌশলের সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার-এও দেখা যাবে তাকে।
প্রেক্ষাগৃহে ‘তুফান’ ঝড়, ওটিটিতে ‘গোলাম মামুন’