ভারতের দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। একই হাসপাতালে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়ও। মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯।
শীর্ষেন্দুর মেয়ে দেবলীনা মুখোপাধ্যায় বলেছেন, বাবা হাসপাতালে ভর্তি আছেন। তার রুটিন চেকআপ করানো হচ্ছে। বাবার বুকে পেসমেকার বসানো ছিল। সেটা রিপ্লেসমেন্ট করা হয়েছে। বাবা এখন ভালো আছেন। সোমবার পেসমেকার রিপ্লেসমেন্ট হয়েছে। বাবাকে জেনারেল বেডেই রাখা হয়েছে।
এদিকে একই হাসপাতালে আগে থেকেই ভর্তি রয়েছেন সন্ধ্যা রায়। শীর্ষেন্দুর মেয়ে দেবলীনা হাসপাতালে গিয়ে জেনেছেন বিষয়টি। তিনি বলেন, আমি এখানে এসেই জেনেছি সন্ধ্যা রায়ও ভর্তি আছেন এই হাসপাতালে। কিন্তু আমি তাকে দেখতে যেতে পারিনি। ওর শরীর খারাপ, ডিস্টার্ব করা ঠিক নয়।
শীর্ষেন্দুর কালজয়ী উপন্যাস ‘মনোজদের অদ্ভুত বাড়ি’ নিয়ে যখন সিনেমা বানালেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, তাতে রানিমায়ের চরিত্রে ছিলেন সন্ধ্যা রায়ই। ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘মনোজদের অদ্ভুতবাড়ি’ই সন্ধ্যা রায়ের শেষ অভিনীত বাংলা সিনেমা।
বুকে অস্বস্তি নিয়ে হাসপাতালে সন্ধ্যা রায়, শঙ্কা কাটেনি
হাসপাতালে শীর্ষেন্দু মুখোপাধ্যায়