সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ ঢাকা ওয়াসা। প্রতিষ্ঠানটিতে শীর্ষ পর্যায়ের চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও) পদে চুক্তিভিত্তিতে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ঢাকা ওয়াসা।
পদ: চিফ কমার্শিয়াল অফিসার (সিসিও)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমকম/এমবিএ ডিগ্রি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: বহুজাতিক, করপোরেট, দেশি বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যবস্থাপনার দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: পাবলিক/প্রাইভেট ইউটিলিটিতে অন্তত ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে জ্যেষ্ঠ পদে অন্তত সাত ৭ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১ লাখ ৭৫ হাজার টাকা ।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা ছাড়াও গাড়িচালকসহ সার্বক্ষণিক গাড়ির সুবিধা আছে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক। তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে।
প্রার্থীর বয়স: ২৪ জুন ২০২৪ তারিখে সর্বনিম্ন ৫০ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৪।
