নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেফতার হলেন মার্কিন পপ তারকা ও অভিনেতা জাস্টিন টিম্বারলেক। সোমবার রাতে নিউ ইয়র্কের স্যাগ হার্বারে পুলিশি হেফাজতে নেওয়া হয় তাকে।
সূত্রের খবর, ওই অঞ্চলের একটি হোটেলে বন্ধুর সঙ্গে দেখা করতে যান গায়ক। রাত ১২:৩০টা নাগাদ নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। গাড়ি চালাতে শুরু করেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। আর তাতেই ঘটে বিপত্তি। ট্র্যাফিক সিগন্যাল ভঙ্গ করার ফলে ঘটনাটি নজরে আসে।
পুলিশ সূত্রের খবর, নেশাগ্রস্ত ছিলেন ৪৩ বছর বয়সী এই গায়ক।
জানা গেছে, মঙ্গলবার আদালতে শুনানি হবে তার। টিম্বারলেকের গ্রেফতারির ঘটনা নিয়ে এখনই বিশদে জানাতে নারাজ পুলিশ-প্রশাসন।
স্থানীয় অফিসাররা পপ তারকাকে ধাওয়া করতে গিয়ে দেখেন, নিয়ম না মেনে বিচলিত অবস্থায় রাস্তা পারাপার করছেন তিনি। এর পরে পুলিশ তাকে টেনে ধরে রাস্তা থেকে সরিয়ে দেন। ব্রেথলাইজার পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে। কিন্তু গায়ক তা অস্বীকার করেন। পরে গ্রেফতার হন ‘প্রিন্স অফ পপ’।
জয়ার সঙ্গে কখনো ‘রোমান্টিক’ হতেন না অমিতাভ! 