সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি খাতের টেলিকম অপারেটর কোম্পানি বাংলালিংক। প্রতিষ্ঠানটিতে ডিজিটাল অপারেশন্স চার্টার্ড ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলালিংক।
পদ: ডিজিটাল অপারেশন্স চার্টার্ড ইঞ্জিনিয়ার।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, তথ্য প্রযুক্তিতে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসার্ভিসেস সম্পর্কিত নিরাপত্তা, ভার্চুয়ালাইজেশন প্রযুক্তি বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮-১০ বছর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৫ জুন ২০২৪।
সূত্র: বিডি জবস।
