হৃদয়ের দুই ছক্কার পর দুই উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ২১ জুন ২০২৪, ০৮:০৬ এএম

প্রথমে শর্ট আর্ম জ্যাব। এরপর ফ্লিক। স্টয়নিসকে টানা দুই ছক্কা হৃদয়ের। হৃদয় জানতেন, বাতাস পক্ষে আছে তার। সেদিকেই তাক করে খেলেছেন তিনি। এর আগে বাংলাদেশ ইনিংসের একমাত্র ছক্কাটি এসেছিল চতুর্থ ওভারে।

সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে কম ছক্কা মেরেছে বাংলাদেশ। তাদের ছক্কার সংখ্যা ১৬।

তারপরের ওভারেই ফিরে গেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদী। রিয়াদ হয়েছেন বোল্ড, মেহেদি দিয়েছেন ক্যাচ। দুজনেই প্যাট কামিন্সের শিকার।

বাংলাদেশ ৭ উইকেটে ১২৩।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত