পল্লীবিদ্যুৎ কর্মচারীকে খুঁটির সাথে বেঁধে রাখার প্রতিবাদে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের (ইউএনও) প্রত্যাহার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীরা। এ ঘটনায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কমাডেন্ট মো. মিজানুর রহমান।
আজ শুক্রবার (২১ জুন) দুপুরের দিকে জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারীদের আয়োজনে অফিস চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে পল্লীবিদ্যুৎ সমিতির প্রায় তিন শতাধিক কর্মচারীরা অংশগ্রহণ করেন। এ ঘটনায় দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহীর কর্মকর্তার কার্যালয়ে দায়িত্বে থাকা আনসার সদস্য মো. আনোয়ারুল ইসলাম, মো.খাইরুল ইসলাম ও রূপক সরকারকে প্রত্যাহার করে নেওয়া হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের সহকর্মী সরকারের বিল আদায় করতে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গিয়েছিলেন। অথচ ওই উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাকে চোরের মতো ১৫ থেকে ২০ মিনিট বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। এটা খুবই দুঃখজনক। আমরা এ ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ সময় বক্তারা ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দ্রুত সময়ের মধ্যে বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তরা।
ভুক্তভোগী পল্লীবিদ্যুৎ সমিতির লাইন টেকনিশিয়ান মো. ইকবাল হোসেন বলেন, ‘বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে শাহজামাল ইয়াছিনকে সাথে নিয়ে গতকাল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে আবাসিক কোয়াটারের সংযোগ বিছিন্ন করতে যায়। তখন আনসার সদস্য ইউএনওর সাথে ফোনে কথা বলেন। এ সময় তিনি আমার সাথেও কথা বলেন এবং পুনরায় ফোনে আনসার সদস্যের সাথে কথা বলেন। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আনসার সদস্যরা আমাকে বারান্দার খুঁটির সাথে বেঁধে রাখেন। ১৫ থেকে ২০ মিনিট পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আমাকে ছেড়ে দেন।
এ প্রসঙ্গে জেলা আনসার ব্যাটলিয়নের কমান্ডেন্ট মো. মিজানুর রহমান বলেন, পল্লীবিদ্যুৎ অফিসের কর্মচারীদের সাথে ভুল বুঝাবুঝি হয়েছে। এ নিয়ে পরবর্তীতে যেন সমস্যা না হয়, সেই জন্যে তিন আনসার সদস্যকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে কথা বলতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্সের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয় কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।
‘আমার ইউনিয়নে আমিই ম্যাজিস্ট্রেট’—অসহায় পরিবারকে চেয়ারম্যান
শ্মশানে মায়ের লাশের সামনে প্রেমিককে বিয়ে করলেন তরুণী
ইউএনওর নির্দেশে পল্লী বিদ্যুৎ কর্মচারীকে বেঁধে রাখল আনসার
বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষ, কনেকে মারধর
রাসেলস ভাইপার নিয়ে উদ্বেগ কতটা যৌক্তিক?