বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

আপডেট : ২২ জুন ২০২৪, ০১:৪৪ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি গতকাল শুক্রবার ধানম-ি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে  সেনাবাহিনী প্রধান, জাতির পিতা এবং তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাৎবরণকারী সবার রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন।

এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর

×
সর্বশেষ সর্বাধিক পঠিত