বরগুনার আমতলীতে পৃথকভাবে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
রবিবার (২৩ জুন) সকাল ১০টায় আমতলী উপজেলা শাখার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি এবং দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরদিকে আজ সকাল সাড়ে ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র মতিয়ার রহমানের নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, র্যালি অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
