জন্ম ও বেড়ে ওঠা যেখানে, সেই বারবাডোজে আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হ্যাটট্রিকের স্বাদ পেলেন ইংল্যান্ড পেসার ক্রিস জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের ম্যাচে যুক্তরাষ্ট্রের ইনিংসের ১৯তম ওভারে বল করতে এসে ক্রিস জর্ডান নেন ৪ উইকেট।
ওভারের প্রথম বলে কোরি অ্যান্ডারসনকে ফেরানোর পর একটি বল ডট হয়। ওভারের তৃতীয় বলে আলি খানকে বোল্ড করেন জর্ডান। চতুর্থ বলে কেনজিগেকে করেন এলবিডাব্লিউ। পঞ্ম বলে নেত্রভালকারকে বোল্ড করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে প্রথম হ্যাটট্রিক করা বোলার হলেন জর্ডান। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ওভারে ৪ উইকেট নেওয়ার দ্বিতীয় ঘটনা এটি। আজ ডর্ডান ২.৫ ওভার বল করে ১০ রানে নেন ৪ উইকেট।
এর আগে কর্টিস ক্যাম্পফার ২০২১ বিশ্বকাপে আরব আমিরাতের বিপক্ষে নিয়েছিলেন এক ওভারে ৪ উইকেট।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় হ্যাটট্রিক। এর আগে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।
যুক্তরাষ্ট্র তাদের শেষ ৫ উইকেট হারায় ৬ বলের মধ্যে। তাতে ১১৫ রানে থামে যুক্তরাষ্ট্রের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একই রানের মধ্যে পাঁচ উইকেট হারানোর তৃতীয় ঘটনা এটি।
কামিন্সের টানা দ্বিতীয় হ্যাটট্রিকের রেকর্ড
'৪৫ দেশজয়ী' অনন্য মোহাম্মদ নবি