খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে দলটি। সোমবার (২৪ জুন) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে। সভা মনে করে, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য খালেদা জিয়ার অবদান, সংগ্রাম ও আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়।
তিনি বলেন, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে, যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধানবিরোধী। অবৈধ সরকার তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে দেশনেত্রীকে হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
দলের স্থায়ী কমিটির সভায় অনতিবিলম্বে দেশনেত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয় একই সঙ্গে তার মুক্তির আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেই লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়নের সিদ্ধান্ত গ্রহীত হয়, বলেন বিএনপি মহাসচিব।
মহাসচিব প্রশ্ন রেখে বলেন, কেন তাকে জামিন দেওয়া হচ্ছে না, এর কোনো ব্যাখ্যা নেই। অনেকে বলে, এটা ক্ষোভ থেকে করা হয়েছে। ক্ষোভটা কিসের? যাকে সাজা দিচ্ছে, ক্ষোভ করে তাকে মারবেন, এর চেয়ে বেআইনি, অমানবিক কাজ তো আর হতে পারে না।
স্রষ্টা ভালোবেসে আমাকে এমন ফুটবল সামর্থ্য দিয়েছেন, বললেন মেসি
খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল, জানালেন মির্জা ফখরুল