অবৈধ সম্পদ অর্জন

স্ত্রীসহ পাসপোর্ট কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট : ২৬ জুন ২০২৪, ০৫:৪৮ এএম

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত রবিবার চাঁদপুরে মামলাটি দায়ের করেন দুদকের উপ-সহকারী পরিচালক সঞ্জয় ঘোষাল।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুদক থেকে পাসপোর্টের অফিস সহকারী মোস্তফা কামাল খান ও তার স্ত্রী হাওয়ানুর আক্তারের কাছে সম্পদ বিবরণী জানতে চাওয়া হয়। ২০২১ সালের ৬ জানুয়ারি দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে তিনি ৩ লাখ ৮৫ হাজার ৪৯৩ টাকার সম্পদের তথ্য গোপন করেন এবং ৪৯ লাখ ৩৪ হাজার ২৭১ টাকার জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ অর্জন নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত