ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ আলম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অচেতন অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাজতি সৈয়দ আলম কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে এখানকার চিকিৎসক তাকে পরিক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলার আসামি ছিলেন তা তাৎক্ষণিক জানা যায়নি।
