সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৫ কোটি টাকা অনুদান জাপানের

আপডেট : ২৭ জুন ২০২৪, ০১:০০ এএম

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে জাপান সরকার। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের লক্ষ্যে এ অনুদান দিয়েছে দেশটি।

গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) শীর্ষক প্রকল্পের আওতায় অনুদান দিয়েছে জাপান।

বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন। জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদ ‘অনুদান চুক্তি’ সই করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত