চিকিৎসার সর্বশেষ ধাপ নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবা। অথচ দেশের ৬৪ জেলার মধ্যে সরকারি পর্যায়ে আইসিইউ আছে ৩১ জেলায়। বাকি ৩৩ জেলায় গুরুতর অসুস্থ রোগীদের এ সেবা দেওয়া যাচ্ছে না। বিশেষ করে ৩৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে মাত্র ১৯টিতে এই সেবা চালু করতে পেরেছে সরকার।
অন্যদিকে, শিশু আইসিইউ মাত্র দুই হাসপাতালে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিউনেটালে ২৮ দিন বয়সী শিশুদের জন্য এনআইসিইউতে ৪০টি ও এরপর থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য আছে পিআইসিইউতে ১৭টি শয্যা আছে। নিউনেটালে ৪০টি শয্যার মধ্যে আইসিইউ ভেনটিলেটর আছে ৬টি ও পিআইসিইউতে ভেনটিলেটর আছে ১০টি।
এ ব্যাপারে হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইফফাত আরা শামসাদ দেশ রূপান্তরকে বলেন, দেশে শিশু বিভাগের জন্য অবশ্যই আইসিইউ বাড়ানো উচিত। গত বছর প্রত্যেক জেলায় স্পেশাল কেয়ার নিউবর্ন ইউনিট (স্ক্যানু) নামে এনআইসিইউ উদ্বোধন করা হয়েছে। কিন্তু সরকারি পর্যায়ে পিআইসিইউ আছে মাত্র দুটি প্রতিষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। এটা বড় সব মেডিকেল কলেজ হাসপাতালে করতে হবে।
বিস্তারিত পড়ুন এখানে
আইসিইউ নেই ৩৩ জেলায়
