নেত্রকোণার মোহনগঞ্জে ঘরে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার আসামি উত্তম বিশ্বাসকে (২১) মামলার ১৭ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে গ্রেপ্তারর করা হয়। উত্তম বিশ্বাস (২১) উপজেলার সুয়াইর ইউনিয়নের ভাটিয়া গ্রামের নিরাঞ্জন বিশ্বাসের ছেলে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান (ডিএসবি) জানিয়েছেন, গত ২৩ জুন মোহনগঞ্জের সোয়াইর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের অষ্টম শ্রেণির ছাত্রীর ঘরে ঢুকে বখাটে উত্তম দাস ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ওই বখাটে স্কুল ছাত্রীকে ছুরি দিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
ভুক্তভোগীর মা বাদী হয়ে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ সুপার ফয়েজ আহমেদ আসামি গ্রেপ্তাররের জন্য অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দাসের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম গঠন করে দেন। সুমন কুমার দাসের নেতৃত্বে টিমটি টানা ১৭ ঘণ্টা অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের দিরাই থেকে উত্তম চন্দ্র দাসকে গ্রেপ্তারর করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
