আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে। আজ শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনাসভা শুরু হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। সভার শুরুতেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর স্বাগত বক্তব্য রাখেন।
এদিকে আলোচনাসভা শুরু হলেও নেতাকর্মীদের সভাস্থলে মিছিল নিয়ে আসতে দেখা যায়। অন্যান্য সময় সমাবেশ শুরুর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউ নেতাকর্মীদের পদচারণায় ভর্তি দেখা গেলেও আজ এখনও সেটা হয়নি। তবে একটু পর পরই মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন।
সংখ্যাগরিষ্ঠ ভোট পায়নি কেউই , ৫ জুলাই ফিরতি লড়াই
দিল্লির পর এবার গুজরাটে বিমানবন্দরের ছাউনি ধস