‘অর্জুন রেড্ডি’ সিনেমায় একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে যৌনদৃশ্যে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তি হয়েছিল শালিনী পাণ্ডের। আচমকাই সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই জানালেন এই কথা।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সাংবাদিক তথা সমাজসেবক করসানদাস মুলজি ও তাঁর বিরুদ্ধে করা বিখ্যাত মহারাজ মানহানি মামলাকে কেন্দ্র করে তৈরি ‘মহারাজ’। সিনেমায় স্ব-ঘোষিত গডম্যান যদুনাথজী মহারাজ ওরফে জেজে। আর সেটা ছিল ১৮০০ সাল, ব্রিটিশ শাসনাধীন ভারত। সেসময় যিনি কিনা একসময় নিজের চারপাশে পৌরাণিক কাহিনী তৈরি করে অল্পবয়সী তরুণীদের 'চরণসেবা' নামক এক অনুষ্ঠানে বিশ্বাস করাতেন। যেখানে তরুণীদের তার কাছে সমর্পণ করতে হত। আসলে যেটা ধর্ষণের নামান্তর। একসময় সেই অনৈতিক কাজকর্ম ও অনৈতিক যৌনাচার নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাংবাদিক, সমাজসেবক করসানদাস মুলজি। যে কারণে ব্রিটিশ ভারতে করসানদাসের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন যদুনাথজী মহারাজ।
সেই বাস্তব কাহিনী অবলম্বনেই গুজরাটি লেখক সৌরভ শাহ ‘মহারাজ’ উপন্যাস লেখেন। সম্প্রতি 'মহারাজ' ছবিতে স্ব-ঘোষিত গডম্যানের ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ আহলাওয়াত। যদুনাথজী মহারাজ ওরফে জেজে-র চরিত্রে অভিনয় করেছেন তিনি। আর সাংবাদিক করসানদাসের চরিত্রে অভিনয় করেছেন আমির খান পুত্র জুনাইদ।
তার প্রেমিকা কিশোরীর চরিত্রে দেখা গিয়েছে শালিনী পাণ্ডেকে। 'মহারাজ' ছবিতেও সম্প্রতি 'চরণসেবা'র নামে সেই অনৈতিক যৌনাচারের দৃশ্য উঠে এসেছে। যেখানে ‘কিশোরী’র সারল্যে ভক্তির সুযোগ নেবেন জেজে। জয়দীপ আহলাওয়াতের সঙ্গে সেই যৌনদৃশ্যে অভিনয় নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী শালিনী পাণ্ডে।
শালিনীর কথায়, যখন চিত্রনাট্য পড়েছিলাম, তখন ওই মেয়ের চরিত্রটিকে অত্যন্ত বোকা বলে মনে হয়েছিল। তবে যখন শুটিং করতে যাই, তখন বুঝেছি, পরিস্থিতিই তাকে বিশ্বাস করিয়েছিল যে সে যা করছে তা ঠিক। আর সমাজ তখন এসব থেকে চোখ বন্ধ করে থাকত।
শালিনী বলেন, যতক্ষণ পর্যন্ত আমি চরণ সেবার ওই দৃশ্যে অভিনয় করিনি, ততক্ষণ আমি বুঝিনি যে আমার ওপর এটা কী প্রভাব ফেলতে চলেছে। আমি ওই দৃশ্যের সময় হঠাৎই সেট থেকে বাইরে চলে যাই। আমি টিমকে জানিয়ে দিয়েছিলাম, আমার একটু সময় লাগবে। আমি আর বন্ধ ঘরে থাকতে পাচ্ছি না। আমার একটু মুক্ত বাতাস লাগবে।
সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াত প্রসঙ্গে শালিনী বলেন, উনি অবশ্যই বিষয়টা বুঝতে পেরেছিলেন। পরিচালকও বুঝেছিলেন, আর তাই তারা আমাকে সময় দিয়েছিলেন।
এবার বলিউডে আরিফিন শুভ, নায়িকা সৌরসেনী!