মতিউরের সম্পদের খোঁজে বিভিন্ন দপ্তরে দুদকের চিঠি

আপডেট : ৩০ জুন ২০২৪, ০৮:২৫ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের নামে সম্পদের খোঁজে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার সম্পদের তথ্য চেয়ে বিভিন্ন সরকারি দপ্তরে নথি চেয়ে চিঠি দিয়েছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, মতিউর রহমান, তার স্ত্রী ও সন্তানের নাম উল্লেখ করে গতকাল শনিবার (৩০ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো চিঠিতে ঢাকা, নরসিংদী ও মুলাদীর সাব-রেজিস্ট্রার কার্যালয় ও ভূমি অফিস, রাজউক, জয়েন্ট স্টক কোম্পানিসহ বিভিন্ন দপ্তরকে পৃথক চিঠি দেওয়া হয়েছে।

মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের তদন্তে গত ২৩ জুন তিন সদস্যের একটি টিম গঠন করে দুদক। সংস্থাটির উপ-পরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে দলটি কাজ করছে।

মতিউর রহমানের বিরুদ্ধে গত ৪ জুন দুদকে অভিযোগ জমা দেওয়ার পর তদন্তের সিদ্ধান্ত নেয় কমিশন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত