বলিউডের ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করে আলোচনায় অভিনেত্রী তৃপ্তি দিমরি। এর আগে বেশ কিছু ছবিতে কাজ করলেও ‘অ্যানিম্যাল’ থেকেই আলাদা পরিচয় তার। যদিও অভিনেত্রী মনে করেন, নির্মাতা বাঙ্গার এ ছবির থেকেও অভিনেত্রীর কাছে বেশি চ্যালেঞ্জিং ছিল ‘বুলবুল’ ছবিতে অভিনয় করা।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ‘বুলবুল’ ছবির ধর্ষণের দৃশ্যে নিজেকে ফুটিয়ে তোলা অভিনেত্রীর পক্ষে কঠিন ছিল। তৃপ্তির কথায়, ‘অভিনেতা হিসেবে নয়। মানুষ হিসেবে এই চরিত্রটি করতে বেগ পেতে হয়েছিল। ছবিতে ওই দৃশ্যে দেখা যায় শেষ পর্যন্ত চরিত্রটি হার মানতে বাধ্য হয়। এটাই সবচেয়ে কঠিন ছিল আমার কাছে। এই চরিত্রের কাছে ‘অ্যানিম্যাল’-এর চরিত্রটি কিছুই নয়।’
এর আগে ‘অ্যানিম্যাল’ ছবিতে রণবীর কাপুরের সঙ্গে তৃপ্তির একটি শয্যাদৃশ্যের কাজ প্রসঙ্গে কথা বলেন অভিনেত্রী। অভিনেত্রীর পরিবার এই দৃশ্য কীভাবে গ্রহণ করেছিল সেই প্রশ্নে তৃপ্তি বলেছিলেন, ‘আমার বাবা-মা একটু অবাক হয়েছিলেন। আমরা আসলে এমন কিছু ছবি পর্দায় দেখিনি। আর সেটাই আমি করেছি। যদিও আমার সঙ্গে তারা কোনো খারাপ ব্যবহার করেননি।’
আসন্ন সময়ে দিনে বেশ কয়েকটি ছবি রয়েছে তৃপ্তির ঝুলিতে।
