মেক্সিকোর বিদায়ে কোয়ার্টারে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর

আপডেট : ০১ জুলাই ২০২৪, ০৯:৩৬ এএম

দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল মেক্সিকোর। শেষ ম্যাচটা ছিল বাঁচা-মরার। কিন্তু লড়াইয়ে তারা টিকে থাকতে পারল না। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচটা ইকুয়েডরের বিপক্ষে জয়ের দেখা পায়নি মেক্সিকানরা।

অ্যারিজোনার স্টেট ফার্ম স্টেডিয়ামে গোল শূন্য ড্র হয়েছে ম্যাচটা। তাতে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় কোপা আমেরিকার বি গ্রুপে তৃতীয় হয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে মেক্সিকো। 

ড্র হলেও মেক্সিকোর সমান ৪ পয়েন্ট ছিল ইকুয়েডরের। এগিয়ে ছিল গোল ব্যবধানে। তাই পৌঁছে গেছে তারা কোয়ার্টার ফাইনালে। যেখানে আগামী ৫ জুলাই আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। 

গ্রুপের অপর ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভেনেজুয়েলা। আগামী ৬ জুলাই কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ কানাডা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত