ব্যবসা ব্যর্থ হয় ৫ কারণে

আপডেট : ০২ জুলাই ২০২৪, ১২:০৭ এএম

অনেকেই কেবল শখের বসে ব্যবসা শুরু করে দেন। আবার অনেকের টাকা আছে তাই ব্যবসা করেন। এ ধরনের লোকদের কারোই পূর্ব অভিজ্ঞতা থাকে না। এর ফলে ব্যবসা ব্যর্থ হতে পারে।

সঠিক ব্যবসার আইডিয়া কিন্তু ব্যবসায়ের পদ্ধতি খারাপ

অধিকাংশ সময় দেখা যায় ভালো ব্যবসা আইডিয়া থাকা সত্ত্বেও ব্যবসা ব্যর্থ হয়। এর প্রধান কারণ হলো, উদ্যোক্তা ধারণা করে বসে থাকেন তার আইডিয়া বা পণ্য সহজেই মানুষ কিনবে। ব্যবসা শুরু করে খুব বেশি লাভ করবেন কিংবা গ্রাহকরা আপনার পণ্য বা সেবা লুফে নেবে এমন আশাবাদী হবেন না। বরং ব্যবসায়ের মডেলটি তৈরি করার আগে ভালোভাবে গবেষণা করে নিন।

বাজার চাহিদা না থাকা

আপনার পণ্য সম্পর্কে ভালোভাবে জানুন, গ্রাহক কারা চিনুন, বাজারে চাহিদা কেমন জেনে নিন। অনেক ব্যবসা মানুষের চাহিদা না থাকার কারণে ব্যর্থ হয়ে। শুরুতেই জেনে নিতে হবে বাজারে পণ্যের বা সেবার চাহিদা কেমন। বাজার গবেষণা করে ভালোভাবে জেনে নেবেন। তাছাড়া বাজারে পরীক্ষামূলক ভাবে পণ্য বা সেবা ছাড়তে পারেন। এর মাধ্যমে সহজে আইডিয়া পেয়ে যাবেন।

দ্রুত সফলতার আকাক্সক্ষা

অনেকে ব্যবসায়ে ইউনিকর্ন স্ট্রাটেজি অনুসরণ করতে চান। অর্থাৎ, দ্রুত অনেক কর্মী নিয়োগ দেওয়া, নতুন নতুন পণ্য বা সেবা বাজারে ছাড়া এবং বিনোয়োগকারীদের আকৃষ্ট করে বিনিয়োগ নেওয়া। সত্যিকার অর্থে ৭০ ভাগ ব্যবসা এই পদ্ধতি অনুসরণ করার কারণে ব্যর্থ হয়। ধীর ও স্থিরভাবে ব্যবসা শুরু করলে ব্যর্থ হওয়ার আশঙ্কা কম থাকে। ব্যবসা শুরুর আগে বেশ কয়েকটি বিষয় জেনে নিতে হবে। ক্রেতা কারা, তাদের চাহিদা পূরণ করা সম্ভব কি না, পণ্যের যথাযথ বাজারজাত, ক্রেতার মনোযোগ আকর্ষণ করছে কি না ইত্যাদি।

অদক্ষ টিম

ব্যবসা সফল করতে হলে দক্ষ কর্মীর প্রয়োজন হয়। অসফল হওয়ার পেছনে অদক্ষ কর্মীরা ভূমিকা রাখে। যে তিন বিভাগে অদক্ষ লোক নেওয়া ঠিক না তাহলো  টেকনিক্যাল এক্সপার্ট। অনেক উদ্যোক্তা নতুন পর্যায়ে এই ধাপে বেশি টাকা খরচ করে দক্ষ লোক নিতে চায় না। অথচ, আপনার পণ্য বা সেবার মান উন্নয়নের জন্য এই ধাপ অনেক গুরুত্বপূর্ণ। একজন দক্ষ ব্যবস্থাপক সহজে যেকোনো ব্যবসায়ে লাভের মুখ দেখাতে পারে। এছাড়া মার্কেটিং, সেলস এবং যোগাযোগ খাত ব্যবসায়ের গুরুত্বপূর্ণ অংশ বলা যায়। ভালো মার্কেটিং ছাড়া আপনি কাস্টমারের কাছে পৌঁছাতে পারবেন না।

নেতৃত্বে অদক্ষতা

ব্যবসায়ের নেতৃত্বে যদি অদক্ষতা থাকে তাহলে সে ব্যবসা সফল হওয়ার সম্ভাবনা খুব কম। আপনার ভুল পদক্ষেপ সম্পূর্ণ ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করবে। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞ কারও মতামত নিয়ে তবেই ব্যবসা পরিচালনা করা ভালো। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত