আজিজ-বেনজীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, প্রশ্ন ফারুকের

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:১১ পিএম

আজিজ-বেনজীরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না- প্রশ্ন রেখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক বলেছেন, ডেপুটি স্পিকারের ছেলে ২০০ কোটি টাকা কর না দিয়ে থাইল্যান্ড চলে গেছেন। তাদের গ্রেপ্তার করা হয় না। আজীজ-বেনজীরকে কেন গ্রেপ্তার করা হয় না। তাদের আইনের আওতায় আনা হলো না। এই প্রশ্ন এখন জনগণের কাছে। পাড়া মহলায় পুলিশ দিয়ে দমিয়ে রাখবেন। সময় কিন্তু শেষ এভাবে আর দামিয়ে রাখতে পারবেন না।

আজ বুধবার বিকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

ফারুক বলেন, সরকারকে বলতে চাই বেনজীরকে খুঁজে এনে জেলে ভরেন। তাহলে বুঝব আপনারা জনগণের পক্ষে চোরের পক্ষে নয়। পুলিশ প্রশাসনের সব লোককে খারাপ বলব না। কিছু অসাধু লোকের জন্য পুরো বাহিনীকে খারাপ বলা যাবে না।

তিনি বলেন, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছি গোলামির জন্য নয়। আজকে চোর, ডাকাত সরকার বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি করে রেখেছে।

তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাস বলে স্বৈরাচার কিছুদিন থাকতে পারে। বৃটিশ, পাকিস্তানের গোলামি করেছে দেশের মানুষ। আমি কিন্তু বাংলাদেশি, আমরা কারো গোলামি করিনি। আপনারা কি শেখ হাসিনার গোলামি করবেন? আমাদের মা খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেন আমাদের নেতা তারেক রহমানকে নাকি চুপিচুপি দেশে নিয়ে আসবেন। এত সহজ নয়। আওয়ামী লীগের সেই শক্তি নেই। তারেক রহমান যেদিন বাংলাদেশে আসবেন সেদিন বাংলদেশের বিমান বন্দরের জায়গা হবে না। সেই শক্তি আওয়ামী লীগের নাই। দোয়া করি, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান। সঞ্চালনায় ছিলন সদস্য সচিব সিরাজুল ইসলাম সিরাজ। এ ছাড়া বিএনপি সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপি নেতা শেখ মোহাম্মদ শামীম, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, তরুণদে, বেলাল উদ্দিন সরকার তুহিন, নুরে আলম সিদ্দিকী, আরিফুর রহমান শামীম ভিপি,শামীম আসাদুজ্জামান শাহিন, তাজুল ইসলাম (ভিপি তাজুল) প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত