কোপায় আর্জেন্টাইন কোচদের দল গ্রুপ সেরা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১১:১০ পিএম

যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকায় অংশ নেওয়া ১৬ দেশের মধ্যে ৭টি দেশেরই কোচ আর্জেন্টাইন। বলাই যায় কোপায় আর্জেন্টাইন কোচদের জয়জয়কার।

আর্জেন্টাইন কোচদের সুনাম বহু আগে থেকেই। এবার কোপায় তারা দেখালেন ভিন্ন এক সাফল্য। কোপা আমেরিকার গ্রুপ পর্ব শেষ হয়েছে বুধবার। চার গ্রুপে শীর্ষ দল যথাক্রমে আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, উরুগুয়ে ও কলম্বিয়া। চার গ্রুপ বিজয়ীর প্রত্যেকটি দলেরই প্রধান কোচ হিসেবে আছেন আর্জেন্টাইন।

২০২৪ কোপায় গ্রুপজয়ী আর্জেন্টাইন কোচেরা -

লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

আর্জেন্টিনা এবার কোপায় 'এ' গ্রুপ থেকে তিন ম্যাচই জিতে গ্রুপসেরা হয়েছে। স্কালোনি আর্জেন্টিনার কোচ ২০১৮ সাল থেকে। তার অধিনেই ২০২০ কোপা আমেরিকা (অনুষ্ঠিত ২০২১) এবং ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা।

ফার্নান্দো বাতিস্তা (ভেনেজুয়েলা)

ফার্নান্দো বাতিস্তা ভেনেজুয়েলার ফুটবলে নতুন প্রাণ সঞ্চার করেছেন, দলটিকে অপ্রত্যাশিত উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এবার কোপায় 'বি' গ্রুপে তিন ম্যাচই জিতেছে ভেনেজুয়েলা।

মার্সেলো বিয়েলসা (উরুগুয়ে)

কোচদের কোচ বলা হয় বিয়েলসাকে। বিয়েলসার ছোঁয়ায় বদলে গেছে উরুগুয়ে। ২০২৩ সাল থেকে তিনি আছেন দলটির দায়িত্বে। এবার কোপায় 'সি' গ্রুপে তিন ম্যাচই জিতেছে উরুগুয়ে। বিয়েলসার অধিনে এখন পর্যন্ত উরুগুয়ে ১৫ ম্যাচ খেলে মাত্র ২টি হেরেছে।

নেস্তর লরেনজো (কলম্বিয়া)

লরেনজো হাত ধরে টানা ২৬ ম্যাচ অপরাজিত কলম্বিয়া। বুধবার ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়ে 'ডি' গ্রুপের সেরা হয়েছে কলম্বিয়া। ৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৭।

আর্জেন্টাইন কোচদের আধিপত্য কোপার নকআউট পর্বেও বজায় থাকে কিনা সেটি হবে দেখার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত