তরুণদের কাছে দলের বার্তা তথা দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ড পৌঁছে দিতে এবার টিকটকে অ্যাকাউন্ট খুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার (৩ জুলাই) রাত ১২টার দিকে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির টিকটক অ্যাকাউন্টে ফলো দিয়ে সাথে থাকুন’।
বিএনপির এই টিকটক অ্যাকাউন্টটি দলের তথ্য ও প্রযুক্তি দপ্তর পরিচালনা করবে।
দলটির তথ্য ও প্রযুক্তি দপ্তরের ক্রু স্টাফ মাহফুজ কবির মুক্তা বলেন, ‘টিকটকের প্রধান ভিউয়ার হচ্ছে দেশের টিএনজাররা। তাদের কাছে বিএনপির বার্তা পৌঁছে দেওয়ার জন্য এ অ্যাকাউন্টটা খুলা হয়েছে।’
এর আগে গত বছরের ২ জুন টিকটকে অ্যাকাউন্ট খুলে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
কারিগরি বোর্ডের পরীক্ষার্থীদের হাতে পুরাতন সিলেবাসের প্রশ্ন, বুঝলেন ১০ মিনিট পর