টাঙ্গাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী

তিস্তার পানির ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০২:১১ এএম

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শতভাগ সফল হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। নরেন্দ্র মোদি বলেছেন, তিস্তার পানির ব্যবস্থাপনায় ভারত পাশে থাকবে এবং যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের পদক্ষেপে সহযোগিতা করবে। প্রথমবারের মতো আমরা ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটান থেকে জলবিদুৎ আমরা বাংলাদেশে নিয়ে আসব।

গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের হলরুমে আয়োজিত জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষে মতবিনিয়ম সভা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সরবরাহ ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছি। দেশীয় পণ্য ও আমদানিকৃত পণ্য সরবরাহে যেন সংকট তৈরি না হয় তা নিশ্চিত করছি।

আহসানুল ইসলাম টিটু আরও বলেন, ‘দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যখন যেখানে যে পণ্যের প্রয়োজন আমরা দ্রুত সেই পণ্য সরবরাহ নিশ্চিত করব। ভোক্তাদের কাছে দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার জন্য আমরা রেলওয়েকে ব্যবহার করব। রেলওয়ে বিভাগের সঙ্গে কথা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত