ওয়ানডে ও টেস্টের নেতৃত্বে থাকছেন রোহিতই

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৮:৪০ এএম

বিশ্বকাপ জিতে ইতোমধ্যে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তবে ওয়ানডে ও টেস্ট ক্রিকেটে এখনও খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছিলেন। তবে নেতৃত্বে থাকবেন কিনা সেটা নিয়েছিল ধোঁয়াশা। অবশেষে জানা গেল তার নেতৃত্বেই পরের বছর পর্যন্ত ভারত ৫০ ওভার ও ৫ দিনের ক্রিকেট খেলবে।

ওয়ানডে ও টেস্টের অধিনায়ক হিসেবে রোহিতের নাম ঘোষণা করেছেন বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। রবিবার তিনি নিশ্চিত করেছেন যে, আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের নেতৃত্বে থাকবেন রোহিতই।

২০২৫ সালে আরও ২টি বড় টুর্নামেন্টের মধ্যে একটি হল, ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফি। এবং অন্যটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। জয় শাহ আশা করছেন যে, ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠবে এবং জিতবে। আর সেই ফাইনাল ম্যাচটি হওয়ার কথা রয়েছে জুনে লন্ডনের লর্ডসে।

এএনআই এক্স হ্যান্ডলে একটি ভিডিও আপলোড করেছে, তাতে জয় শাহ দাবি করেছেন, ‘আমি আত্মবিশ্বাসী যে রোহিত শর্মার অধিনায়কত্বে, আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল এবং চ্যাম্পিয়নস ট্রফি জিতব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত