ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাদেমুল হক বলেছেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন এমনিতেই এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যেও সর্বনিম্ন। তার ওপর রাজনীতির মারপ্যাঁচসহ নানা কারণে মেধাবীরা এখনই আগ্রহ হারাচ্ছেন সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে। পিএইচডি করতে বিদেশে গিয়ে কাজের সুযোগ পেলে অনেকেই যে আর ফিরে আসছেন না, এই তথ্য কি পেনশন কর্তৃপক্ষের কাছে আছে? তারা কি কখনো বিবেচনা করে দেখেছেন, বিসিএস পরীক্ষায় কোটা রাখার বিরুদ্ধে চলমান আন্দোলনটা কেন এত জোরালো হচ্ছে? গত কিছুদিন ধরে সুযোগ-সুবিধায় নানা বৈষম্য তৈরি করে বিসিএস-ক্যাডারের চাকরিটাকে এমন উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে এখন সবাই ওই চাকরিটাই পেতে চায়। সেখানে সীমিত সুযোগকে আরও সীমিত করার বিরুদ্ধে তাই এমন জোরালো বিক্ষোভ। সরকারের ভুল নীতিই আসলে একই সঙ্গে শিক্ষক ও ছাত্র সমাজকে মাঠে নামিয়ে দিয়েছে।
বিস্তারিত পড়ুন এখানে
পেনশনের সরল হিসাব ও কিছু প্রশ্ন