সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পুলিশি বাধা উপেক্ষা করে গুলিস্তান জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে এ অবরোধ করেছেন শিক্ষার্থীরা।
এদিন বিশ্ববিদ্যালয়ের কাঠালতলা চত্ত্বর থেকে বিকেল সোয়া তিনটায় সমাবেশে যোগ দেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা ভিক্টোরিয়া পার্ক, রায়সাহেব বাজার ও তাঁতীবাজার মোড় দিয়ে সামনে এগোতে থাকেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। পুলিশের বাধা পেরিয়ে তারা এখন গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতাসিম বিল্লাহ বলেন, আমরা কোটা বৈষম্যহীন চাকরি নিয়োগ চাই। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা এখন জিরো পয়েন্ট মোড়ে অবস্থান নিয়েছি। সন্ধ্যা পর্যন্ত এখানে অবয়াথান করব।
তবে বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনের নেতৃত্বস্থানীয়রা বলছেন, তাদের পরিকল্পনা ছিল সিদ্ধিকবাজার মোড় ঘুরে তাঁতীবাজার মোড়ে অবস্থান করবেন। কিন্ত শিক্ষার্থীরা জিরো পয়েন্টে এসে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল।
দায়িত্বরত কোতোয়ালি থানার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বদরুল হাসান বলেন, আমরা শিক্ষার্থীদের বংশাল, আলুবাজার ও ফুলবাড়িয়াতে বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সব বাধা উপেক্ষা করে জিরো পয়েন্টে অবস্থান নিয়েছে।
বিশ্বকাপ জিতে রোহিতরা পাচ্ছেন ৫ কোটি টাকা
২ মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার
৫ হাজার টাকায় মেলে প্রশ্ন সঙ্গে জিপিএ ৫!