ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির জন্মদিন আজ। এদিন তিনি ৫২ বছরে পা দিলেন। বিশেষ এই দিনটি তিনি লন্ডনে পরিবারের সঙ্গে কাটাচ্ছেন। তবে তার জন্মদিন উপলক্ষে একাধিক অজানা কথা ফাঁস করলেন ভক্ত অভিজিৎ সেন।
ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সৌরভ গাঙ্গুলিকে প্রপোজ করার জন্য এক নারী হীরের আংটি নিয়ে এসেছিলেন। যারা দাদাগিরির নিয়মিত দর্শক তারা হয়তো জেনে থাকবেন যে এবারের সিজনেই ঘটেছিল এটি। দক্ষিণ ভারতীয় সেই নারী প্রবাসীর হয়ে খেলেছিলেন।
অভিজিৎ সেন এই প্রসঙ্গে জানান, সেই অনুরাগিনী হীরের আংটি নিয়ে এসেছিল চেন্নাই থেকে। তিনি সৌরভ গাঙ্গুলিকে বিয়ে করতে চাইতেন। নিজেকে সেই অনুযায়ী প্রস্তুত করেছিলেন। কিন্তু পরে যখন জানতে পারেন দাদা বিবাহিত তার মন ভেঙে যায়। যদিও পরে যার সঙ্গে তার বিয়ে হয়েছে তিনিও সৌরভ ভক্ত। প্রতি সিজনে অডিশন দিয়ে অবশেষে সিজন ১০ এ সুযোগ পান তিনি। আর সেই আনন্দেই একেবারে হীরের আংটি কিনেছিলেন।
অভিজিৎ আরও জানান, সেই আংটি দেখে সৌরভ নাকি লজ্জায় লাল হয়ে গিয়েছিলেন। মাথা নিচু করে সেই উপহার গ্রহণ করেছিলেন তিনি।
একই সঙ্গে এদিন পরিচালক জানান সৌরভ গাঙ্গুলি রূপের থেকে গুণের কদর বেশি করেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই শেষ হয়েছে দাদাগিরি সিজন ১০।
জয়া আহসানের বারান্দায় মিষ্টি আলু