সরকারি চাকরিতে (প্রথম ও দ্বিতীয় শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আবেদন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন বিচারপতি মো: আশফাকুল ইসলাম।
আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালতে এ আবেদনটি করেন ঢাবির নৃ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল সাদী ভূঁইয়া ও বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী আহনাফ সাঈদ খান। এর আগে আবেদনটি করতে চেম্বার আদালতের বিচারপতি মো. আশফাকুল ইসলামের অনুমতি নেন দুই শিক্ষার্থীর আইনজীবী।
