যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামের প্রবাসী এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭টার দিকে উপজেলার শার্শা ইউনিয়নের চটকাপোতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর একই ইউনিয়নের চটকাপোতা গ্রামের জিহাদ আলীর ছোট ছেলে। চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি।
স্থানীয়রা জানান, হাবিবুর সকালে মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখে তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার স্ত্রী দেখে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নারীদের শরীরের চামড়া ঝুলে যায় যে কারণে
কলম্বিয়াকে বদলে দিয়েছেন ম্যারাডোনার সতীর্থ