কোপা আমেরিকার ২০২৪ আসরে চ্যাম্পিয়নের দৌড়ে শুরু থেকেই আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছিল ফুটবলের পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান 'অপ্টা' এর সুপার কম্পিউটার। ব্রিটিশ ক্রীড়া তথ্য সংরক্ষণকারী ও বিশ্লেষণ সংস্থাটির ভবিষ্যদ্বাণীতে আগের তুলনায় ২১ শতাংশ সম্ভাবনা বেড়েছে আর্জেন্টিনার।
অতীত ইতিহাস, পরিসংখ্যান ও দলের বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে মূলত ভবিষ্যদ্বাণী করে থাকে অপ্টা। টুর্নামেন্টের শুরু থেকেই তারা এগিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে। যেখানে আলবিসেলেস্তেদের নিয়ে করা ভবিষ্যদ্বাণী সেমিফাইনাল খেলার সম্ভাবনা ছিল ৬৭.২ এবং ফাইনাল খেলার সম্ভাবনা ৫০.৫ শতাংশ ছিল। আর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ছিল ৩০.৮ শতাংশ।
সেমি ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। এই ম্যাচেও আকাশী-সাদাদের জয়ের প্রবল সম্ভাবনা দেখছে ওপটার সুপার কম্পিউটার। তাদের ম্যাচ প্রেডিকশন বলছে, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ৭৬.৭ আর কানাডার ৯.৮ শতাংশ।
আর্জেন্টিনার ফাইনালে খেলার সম্ভাবনাও বেড়েছে অপ্টার নতুন তথ্য মতে। মেসিদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা এখন অপ্টা বলছে, ৮৪ শতাংশ।
আর্জেন্টিনা কোন টুর্নামেন্টে কনকাকাফ অঞ্চলের দলের বিপক্ষে শেষ ১০ ম্যাচেই জিতেছে। এই অঞ্চলের দলের বিপক্ষে শেষ ছয় ম্যাচে কোন গোল হজম করেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এমনকি কনকাকাফ অঞ্চলের দলের বিপক্ষে কোন টুর্নামেন্টের নকআউট পর্বে হারেনি আর্জেন্টিনা। কানাডা জিতে গেলে তৈরী হবে নতুন ইতিহাস। অপ্টার ভবিষ্যদ্বাণী সঠিক হয় কিনা তা দেখতে অপেক্ষা করতে হবে আর্জেন্টিনা-কানাডা ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।
‘ইউরো’ এলেই কোথায় হারান ‘বিশ্বকাপে’র এমবাপ্পে
কলম্বিয়াকে বদলে দিয়েছেন ম্যারাডোনার সতীর্থ