মোমবাতি জ্বালিয়ে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:৪৮ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মোমবাতি জ্বালিয়ে কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলমান রয়েছে। তাদের উপর হামলার বিচারের আশ্বাস না দেওয়া পর্যন্ত মহাসড়ক ছাড়বেন না বলে জানান তারা। হামলার কারণে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা এবং একইসঙ্গে প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

তাদের দাবি, প্রশাসন এবং প্রক্টরের ইন্ধনে পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস পেয়েছে। এ কারণেই তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন। 

তানভীর হাসান নামের এক শিক্ষার্থী বলেন, প্রশাসন যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আলোচনা করে বিষয়টি মীমাংসা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরবো না। দরকার হলে আজকে সারারাত আমরা আন্দোলন করবো।

এর আগে দুপুর ২টায় প্রক্টরের উপস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করে পুলিশ। এরপর আন্দোলন আরও তীব্র হয় এবং ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত