গাজার বিরুদ্ধে যুদ্ধরতদের নাগরিকত্ব ও সম্পদ কেড়ে নেবে তুরস্ক

আপডেট : ১১ জুলাই ২০২৪, ১০:৫৫ পিএম

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি সামরিক বাহিনী গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে। এই যুদ্ধে প্রায় চার হাজার তুর্কি-ইসরায়েলি নাগরিক অংশগ্রহণ করেছে বলে তথ্য পেয়েছে ‍তুরস্ক যারা ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি দখলদার সেনাবাহিনীর গণহত্যামূলক কর্মকাণ্ডে অংশ নিয়েছে। 

আর এ কারণে তুরস্কের সংসদ বুধবার সিদ্ধান্ত নিয়েছে, এ যুদ্ধে অংশগ্রহণকারী তুর্কি নাগরিকদের নাগরিকত্ব বাতিল ও তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এ লক্ষ্যে একটি বিল উপস্থাপনের পরপরই পাস হয়েছে। মিডল ইস্ট মনিটর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, জেকেরিয়া ইয়াপিসিওগ্লুর নেতৃত্বাধীন হুদা পার (ফ্রি কজ) পার্টি বিলটি প্রস্তাব করেছিল। জেকেরিয়া ইয়াপিসিওগ্লু জানান, ইসরায়েলি দখলদার সেনাবাহিনীতে বাধ্যতামূলক পরিষেবা দেওয়া দ্বৈত নাগরিকদের প্রকৃত সংখ্যা আরো বেশি। যারা যুদ্ধাপরাধে অংশ নেয় এবং তুরস্কে সাধারণভাবে জীবন কাটাতে ফিরে আসে, যেন তারা কিছুই করেনি, তাদের সম্পর্কে আমরা নীরব থাকতে পারি না।

অন্যদিকে ফ্রি কজ পার্টির সদস্য সেরকান রামানলি বলেন, আমরা বিশ্বাস করি, যে তুর্কি-ইসরায়েলি দ্বৈত নাগরিকরা ইসরায়েলি সেনাবাহিনীতে যোগদান ও মানবতার বিরুদ্ধে অপরাধ করে, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত এবং তাদের সম্পদ বাজেয়াপ্ত করা উচিত। অতএব আমরা এই বিলটি উপস্থাপন করেছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত