কলম্বিয়া কোচকে রেস্টুরেন্টে খেতে ডেকেছিলেন স্কালোনি

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১২:০৬ পিএম

দুজনেই আর্জেন্টিনার বাসিন্দা। একটা সময় নেস্তর লরেঞ্জো ছিলেন আর্জেন্টিনার সহকারী কোচ। সেসময় লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনা দলে খেলতেন লিওনেল স্কালোনি। সেই স্কালোনি এখন আর্জেন্টিনার প্রধান কোচ আর লরেনজো হলেন কলম্বিয়ার বস। ম্যাচটির আগে স্কালোনির সঙ্গে সুসম্পর্ক নিয়ে মুখ খুললেন লরেনজো।

বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় কোপার শিরোপা লড়াইয়ে স্কালোনির আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে লরেনজোর কলম্বিয়া। তার আগে সংবাদ সম্মেলনে স্কালোনিকে নিয়ে লরেনজো বলেন, “আমার মনে পড়ে সে (স্কালোনি) যখন ওয়েস্টহ্যামে খেলত, তখন একটি কলম্বিয়ান রেস্টুরেন্টে আমাকে দাওয়াত করেছিল। হোসে পোকারম্যান আমাকে পাঠিয়েছিলেন। কারণ তিনি একজন মিডফিল্ডার খুঁজছিলেন যে রাইট ব্যাক হিসেবেও খেলতে পারবে।”

পোকারম্যান কোচ থাকাকালীন সময়েই আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন লরেনজো। তার কাছ থেকেই তিনি কোচিং শিখেছেন। এরপর কলম্বিয়াকে টানা ২৮ ম্যাচ রেখেছেন অপরাজিত। কোপার ফাইনালের আগে আর্জেন্টিনার কোচিং স্টাফের প্রশংসা শোনা যায় লরেনজোর মুখে, “আর্জেন্টিনার কোচিং স্টাফের সকল সদস্যদের নিয়ে আমি খুবই খুশি। তারা মানুষ হিসেবে খুব ভালো এবং আশা করি তারা ভালো করবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত