বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জনসের নতুন কমিটি

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:৪৬ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি অনুষদের ডিন ও নিউরো সার্জারি বিভাগে অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন পুনরায় বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন এর কার্যনির্বাহি কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. শফিকুল ইসলাম।

গতকাল শনিবার (১৩ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের লেকচারার হলে সংগঠনের ১৩ সদস্য বিশিষ্ট কমিটির এই নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে আজ রবিবার গণমাধ্যমকে নির্বাচনের ফল জানানো হয়। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অধ্যাপক ডা. এম আফজাল হোসেন। নির্বাচনে দেশের ২৫০ জন নিউরোসার্জন ভোট দেন।

সংগঠনের অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন- সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. ধীমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মো. শফিউল আলম, ট্রেজারার সহযোগী অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান, জয়েন্ট সেক্রেটারি ডা. মনসুর আহম্মেদ, সায়েন্টিফিক সেক্রেটারি ডা. মো. রকিবুল ইসলাম, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি ডা. আহসান মোহাম্মদ হাফিজ।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. মো. রাজিউল হক, অধ্যাপক ডা. মইনুল হক সরকার, অধ্যাপক ডা. সৌমিত্র সরকার, ডা. মো. রবিউল করিম ও অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল হোসেন।

সংগঠনের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর নিউরোসার্জিক্যাল চিকিৎসাসেবা প্রদানের জন্য জেলা সদর হাসপাতাল এবং বিভিন্ন মেডিকেল কলেজে নিউরোসার্জিক্যাল সার্ভিস চালু করা, ব্রেন ও মেরুদণ্ডে আঘাতপ্রাপ্ত এবং স্ট্রোক আক্রান্ত রোগীদের জরুরি অপারেশনের জন্য পদ সৃষ্টির জন্য কাজ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ  ও স্মার্ট বাংলাদেশের নিউরো সার্জারিকে বিশ্বমানের পরিণত করার লক্ষ্যে সোসাইটি অব নিউরো সার্জন কাজ অব্যাহত রাখবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত