ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম

ইস্টার্ন ইউনিভার্সিটির সামার-২০২৪ সেমিস্টারের নবীন বরণ রোববার স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আলী আজম। 

তিনি অধ্যয়নের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সমাজসেবা ও নেতৃত্বদানের গুণাবলি অর্জণ, বলিষ্ঠ নৈতিক চরিত্র গঠন এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নিজেদের গোড়ে তোলার আহ্বান জানান। 

ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য  রাখেন ট্রেজারার মো. শামছুল হুদা, ডিন অধ্যাপক ড. আব্বাস আলী খান, অধ্যাপক ড. মাহফুজুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান আকন্দ, এ বি এম ইমদাদুল হক খান, অ্যাডমিশন বিভাগের পরিচালক নাজলা ফাতমী প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. আবুল বাসার খানসহ শিক্ষকমন্ডলী, অভিভাবক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত