হল প্রভোস্টের অনুরোধ প্রত্যাখ্যান করে দালাল দালাল স্লোগান শিক্ষার্থীদের 

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১০:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রভোস্ট ড. মোহাম্মদ জাভেদ হোসেনের অনুরোধ প্রত্যাখ্যান করে তাকে দুয়োধ্বনি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১৫ জুলাই) রাত ৭টা ৫০ মিনিটের দিকে শহীদুল্লাহ হলের সামনে গিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের হলে ফিরে যাওয়ার অনুরোধ জানান  ড. মোহাম্মদ জাভেদ হোসেন। 

এ সময় শিক্ষার্থীরা তার অনুরোধ প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক দালাল-দালাল,ভুয়া-ভুয়া স্লোগান শুরু করেন। 

অন্যদিকে, রাত পৌনে ৮টার দিকে শহীদুল্লাহ হলের সামনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। তিনি বলেন, আমাদের হাতে সবকিছু নেই। আমাদের সুযোগ থাকলে আমরা বহিরাগতদের আগেই সরিয়ে দিতাম। এখন আমরা হল প্রভোস্ট ও হাউজ টিউটরদের মাধ্যমে হলের ভেতর প্রবেশ করিয়ে বহিরাগত যারা আছে তাদের বের করার ব্যবস্থা করবো। শিক্ষার্থীদের হলে ঢোকানোর আগে বহিরাগতদের বের করাটা কঠিন হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত