কোটা বাতিলের এক দফা দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন আশপাশের ৬টি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন ঢাকা কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মুহূর্তে উভয় পক্ষই মুখোমুখি অবস্থান করছেন। চলছে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া।
আজ মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সংঘর্ষ শুরুর পর থেকে ওই এলাকায় বেশ কিছু ককটেল বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
সায়েন্সল্যাব মোড়ে কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন করে আইডিয়াল কলেজ, ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ এবং মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শতাধিক শিক্ষার্থী সড়ক অবরোধ করে অবস্থান করছেন।
কোটা নিয়ে ফেসবুকে প্রতিক্রিয়া: তিতুমীর কলেজ শিক্ষার্থীকে পেটাল ছাত্রলীগ
হেলমেট পরে লাঠি নিয়ে রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছে ছাত্রলীগ