কোটাবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরের চাঁচড়ার ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে বেনাপোল স্থলবন্দরের মহাসড়কে সারাদেশের যানচলাচল বন্ধ হয়ে গেছে। সড়কের তিন দিকে দীর্ঘ ১০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন তারা।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১২ টা থেকে যশোরের চাঁচড়া গোল চত্বরে বেনাপোল-খুলনা-কুষ্টিয়া-রাজশাহী-ঢাকা সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছে যশোরের কোটা আন্দোলনকারী কয়েক হাজার শিক্ষার্থী।
আন্দোলনকারীরা জানায়, গতকাল সারাদেশে ঢাবি, চবি, জাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্মম নির্যাতনের কারণে আজকের অবরোধে সারা যশোরের শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।
বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান 'কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।
খোন্দকার দেলোয়ারের ছেলে ডাবলু মারা গেছেন