বহিরাগতদের তাড়াতে গিয়ে সহকারী প্রক্টরসহ আহত ৫

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:০৩ পিএম

বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে এসে কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতে মার খেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল মুহিত। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। 

মঙ্গলবার (১৬ জুলাই)  বিকেল চারটায় শহিদ মিনারে অবস্থান নেওয়া কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে কথা বলতে গেলে এ হামলার স্বীকার হন তিনি।

এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীদের হামলায় মেডিকেল সেন্টারের সামনে আরও ৪ শিক্ষক আহত হন। তারা হলেন- অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক ড. ফারজানা আহমেদ (শান্তা), সহযোগী অধ্যাপক ড. হাসান ফারুক এবং সহকারী অধ্যাপক ইমামুল হক সরকার টিটু।

এর আগে বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত তাড়ানোর অভিযানে নামেন প্রক্টরিয়াল বডি। অভিযানে টিএসসি এলাকায় ছাত্রলীগের বহিরাগত নেতাকর্মীদের থেকে অসংখ্য রড, হকিস্টিক, জিআই পাইপ, স্টাম্পসহ লাঠিসোঁটা উদ্ধার করেন মোবাইল টিম। টিএসসি এলাকা থেকে অভিযান শেষে বেলা ৪টা ২০ মিনিটের দিকে শহীদ মিনার এলাকায় গেলে এ ঘটনা ঘটে।

আবিদুলা ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, প্রক্টর স্যার শিক্ষার্থীদের সাথে কথা বলতে গেলে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে। এক পর্যায়ে অবস্থা বেগতিক দেখে স্যার উল্টো দৌড় দেন। তখনি শিক্ষার্থীরা পেছন থেকে লাঠি মারে এবং স্যার নিচে পড়ে যান, কয়েকজন শিক্ষার্থী দৌড়ে গিয়ে তার পায়ে আঘাত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত