রাজশাহীতে রিকশাচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:৩৩ পিএম

রাজশাহীতে এক রিকশাচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে দামকুড়া থানার মুরারীপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম নুরুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার পাতান আলীর ছেলে। দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, নুরুল রিকশা চালান। এলাকায় খুব ভালো ছেলে হিসেবে পরিচিত। সব সময় নামাজ পড়তেন। তার সাথে এলাকার কারো গন্ডগোলের খবরও নেই।

ওসি আরো বলেন, নুরুল ফজরের নামাজ পড়ে হাঁটাহাঁটি করছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে নুরুল ইসলাম দুর্বৃত্তরা এসে তার ডান পায়ে হাসুয়া দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর যখম করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারকে মামলা দায়ের করতে বলা হয়েছে। মামলা করলে অপরাধীদের দ্রুত খুঁজে আইনের আওতায় আনা হবে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত