সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল ঘটা করে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে যখন বরণ করে নেওয়া হলো তখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ক্রোয়াট তারকা লুকা মদ্রিচের নামের পাশে নেই কোনো ক্লাব। বয়স ৩৯ হলেও এখনো যে ফুরোননি তিনি তা জানে ইউরোপের সেরা ক্লাবটি। তাই আরও এক বছরের চুক্তি করেছে মদ্রিচের সঙ্গে। সেই সঙ্গে অধিনায়কের আর্মব্যান্ডটিও তুলে দেওয়া হয়েছে তাকে।
বুধবার মদ্রিচের সঙ্গে চুক্তির বিষয়টি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নিশ্চিত করেছে রিয়াল। আরও এক বছর সান্তিয়াগো বার্নাব্যুর দলটিতে থাকবেন তিনি। চুক্তির মেয়াদ আগামী ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত। রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর জার্সি তুলে দেওয়া হয়।
সবশেষ ২০২৩-২৪ মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগজয়ী রিয়ালের দ্বিতীয় অধিনায়ক ছিলেন মদ্রিচ। আর প্রথম অধিনায়ক ছিলেন নাচো ফার্নান্দেজ। স্প্যানিশ এই ডিফেন্ডারের সঙ্গে আর চুক্তি নবায়ন করছে না লস ব্লাঙ্কোরা।
গত মৌসুমে রিয়ালের হয়ে মোট ৪৬ ম্যাচে মাঠে নামেন মদ্রিচ। তবে ক্লাবটির কোচ কার্লো আনচেলত্তি তরুণদের প্রাধান্য দেওয়ায় শুরুর একাদশে তিনি ছিলেন মোটে ২৩ ম্যাচে। তারপরও লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ে তার ছিল দারুণ ভূমিকা।
রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে মদ্রিচ মাঠে নেমেছেন ৫৩৪ ম্যাচে, গোল করেছেন ৩৯টি। জাতীয় দলের হয়ে তার খেলা ম্যাচের সংখ্যা ১৭৮। ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার তিনি। ২০১৮ সালে ব্যালন ডি'অর জেতেন লুকা মদ্রিচ।
ফিফার শাস্তি নিয়ে প্রশ্ন শুনেই ক্ষেপে গেলেন সালাউদ্দিন
ফুটবলে নয় ক্রিকেটের বৈশ্বিক পুরস্কার জিতে চমক মেক্সিকোর