ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৬:০৪ পিএম

চলমান কোটাবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচির মধ্যে ঢাকার মহাখালী ও নাখালপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে দুপুর ১টা থেকে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, কোটাবিরোধী আন্দোলনের কারণে মানুষের জান-মালের নিরাপত্তায় দুপুর ১টা থেকে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ করা হয়েছে। এরপর থেকে ঢাকার বাইরে থেকে কোনো ট্রেন ঢাকায় ঢুকছে না। একইভাবে ঢাকা থেকে কোনো ট্রেন ঢাকার বাইরে ছেড়ে যায়নি।

এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে কমপ্লিট শাটডাউনে’উত্তপ্ত ঢাকা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে নেমে আসেন শিক্ষার্থীরা। প্রথম দিকে পুলিশ বিভিন্ন জায়গায় বাধা দিলেও শিক্ষার্থীদের ধাওয়ায় একপর্যায়ে পিছু হটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত