ব্যক্তিগত বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায় না আমির খানের প্রাক্তন পত্নী কিরণ রাওকে। তবে বিচ্ছেদের পরেও আমির যে তার খুব ভালো বন্ধু তা কিন্তু অনেকবার স্বীকার করেছেন আমির খান। তবে এবার ডিভোর্স নিয়ে প্রথমবার মুখ খুললেন কিরণ। স্পষ্ট জানালেন, আমিরের সঙ্গে ডিভোর্সের পর কতটা ভালো আছেন তিনি।
সম্প্রতি এক ইংরেজি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কিরণ জানিয়েছেন, আমার কাছে এই ডিভোর্স খুবই খুশির।
কিরণের মতে, আমি মনে করি, যত সময় এগিয়ে যায়, সম্পর্কগুলো বদলে যেতে থাকে। কারণ, আমরা মানুষ হিসেবে অল্প অল্প করে বদলাতে থাকি। সেই বদলে যাওয়ার প্রভাবও পড়ে আমাদের সম্পর্কের উপর।
কিরণ আরও জানান, আসলে আমার আর আমিরের পছন্দের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যতদিন গেছে, সেটা বুঝতে পেরেছি। তবে আমাদের বন্ধুত্ব অটুট। সেটায় কখনও কোনও ছেদ পড়বে না। তাই বিবাহে বিচ্ছেদ হলেও, বন্ধুত্বে বিচ্ছেদ নেই।
২০০২ সালে আমির তার প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন। তারপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়েও করেন। লাগান ছবির শুটিং সেটেই কিরণ রাওয়ের সঙ্গে আমিরের পরিচয়। এই ছবিতে কিরণ রাও ছিলেন সহপরিচালক। ২০১১ সালে সারোগেসির মাধ্যমে আমির-কিরণের সংসারে আসে ছেলে আজাদ। রিনার সঙ্গেও আমির ছেলে জুনাইদ ও মেয়ে ইরা রয়েছেন।
দীপিকাকে ছেড়ে কেন শাহরুখের ম্যানেজার হলেন পূজা?